প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২৩:৪৬ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৩:৪২ পিএম
সোমবার এফএ কাপে অক্সফোর্ড ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে আর্সেনাল। তবে ম্যাচটিতে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে, যা নিয়ে তদন্ত করছে এফএ।
ম্যাচের ৫৯ মিনিটের ঘটনা। তখন পর্যন্ত গোলশূন্য সমতায় ম্যাচ। বুকায়ো সাকাকে ইচ্ছাকৃতভাবে ফাউল করে ২৪ বছর বয়সী ডিফেন্ডার সিয়ারন ব্রাউন। খালি চোখে দেখে মনে হয়েছে ব্রাউনকে আগেই ঠিক করে রাখা হয়েছিল সাকাকে ফাউল করার জন্য। এ সময় বেশ কিছু আর্সেনালভক্তকে উদযাপন করতেও দেখা গেছে। মনে হয়েছে শত শত পাউন্ড জেতায় আনন্দ করছে তারা। এ বিষয়টিতেই স্পট ফিক্সিংয়ের গন্ধ পাচ্ছে এফএ। বিষয়টিকে গুরুত্বসহকারে নিয়ে তদন্ত শুরু করেছে তারা।